তপু বলবেন নিজের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী তপু
সংগীতশিল্পী তপু

‘এক পায়ে নূপুর তোমার, অন্য পা খালি’—গানটি শোনেননি এমন মানুষ কমই আছেন। তপুর গাওয়া জনপ্রিয় গানগুলোর একটি এটি। সংগীতশিল্পী তপু এবার গান নয়, বলবেন নিজের কথা। উন্মুক্ত কোনো মঞ্চে বা রেডিওতে নয়, আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান-বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’তে। সরাসরি প্রচার করা এ অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মারিয়া নূর ও অভিনেতা তৌসিফ। তাদের সঙ্গে বসে তপু জানাবেন তার জীবনের নানা ধরনের উত্থানপতনের গল্প। রাত জাগা দর্শকেরা জানতে পারবেন তপুর জীবনের অনেক অজানা কথাও। শুধু তাই নয়, টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকেরা অংশ নিতে পারবেন অনুষ্ঠানে।
‘লেট নাইট কফি’ প্রচার হবে আগামীকাল রাত ১২টা ১ মিনিটে।