তপুর নতুন মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপু। ছবি: সংগৃহীত
তপু। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী তপুর সর্বশেষ একক অ্যালবাম আর তোমাকে। এটি মুক্তি পায় ২০১৩ সালের ৯ অক্টোবর। বছর পেরিয়ে এ অ্যালবামের টাইটেল গান ‘আর তোমাকে’র মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে। তবে কোনো টেলিভিশন চ্যানেল নয়, তপু এটি প্রকাশ করতে যাচ্ছেন অনলাইন টিভি ‘পপকর্ন লাইভ’-এ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রম্য খান।
অনলাইনে মিউজিক ভিডিও প্রকাশ নিয়ে তপু বলেন, ‘এত দিন আমার পুরোনো গান বা ভিডিও হয়তো সবাই ইউটিউবে দেখেছেন। কিন্তু এবারই প্রথমবারের মতো আমি অনলাইনে নতুন মিউজিক ভিডিও রিলিজ করতে যাচ্ছি। পপকর্ন লাইভ পুরোপুরি দেশি একটা প্ল্যাটফর্ম। তাই এমন জায়গায় মিউজিক ভিডিওর প্রকাশ আমার জন্য আনন্দের।’
আজ থেকে www.popcornlive.tv ঠিকানায় মিউজিক ভিডিওটি দেখা যাবে।
‘আর তোমাকে’র পর একই অ্যালবামের ‘এখানে এভাবে’ গানটিরও ভিডিও তৈরি হচ্ছে বলে জানান তপু। পাশাপাশি সেসব ভিডিও সিডি আকারে প্রকাশের পরিকল্পনাও রয়েছে তাঁর। তিনি বলেন, ‘ভিডিও সিডির প্রতি শ্রোতাদের আগ্রহ কমেছে। তবু আমরা ভাবছি সামনে কয়েকটি ভিডিও নির্মাণ করে তা সিডি আকারে প্রকাশ করব।’