তারকাদের প্রিয় খাবার (পর্ব-২)
কোরবানির ঈদের একটি বড় অংশ জুড়ে থাকে খাওয়া-দাওয়ার পর্ব। দেশের তারকারা ঈদে কে কী রাঁধেন, কোন খাবার তাঁরা খেতে ভালোবাসেন, তা আমরা বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানতে পেরেছি। এবার না হয় একটু বিদেশি তারকাদের কাছ থেকে ঘুরে আসা যাক। যদিও তাঁদের সংস্কৃতিতে ঈদ উদ্যাপনের রীতি নেই। কিন্তু খেতে ভালোবাসে না এমন জাতি কি এই জগতে আছে?
বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব তারকা জানিয়েছেন তাঁদের প্রিয় খাবারের নাম।

জাস্টিন বিবার:
কানাডিয়ান পপতারকা বিবার ইতালিয়ান খাবার পেলে নিজেকে আর সামলাতে পারেন না। পাস্তা, পিজ্জার মতো সুস্বাদু খাবার চোখের সামনে থাকলে লোভ সামলানো তো আসলেই দায়। ইতালিয়ান খাবারের মধ্যে বিবারের সবচেয়ে প্রিয় স্প্যাগেটি।

ব্রিটনি স্পিয়ার্স:
দুই সন্তানের মা ব্রিটনি। কিন্তু সন্তানদের চেয়ে তিনিই চকলেটের বেশি ভক্ত। একসঙ্গে অনেক বেশি চকলেট খেতে ভালোবাসেন এই গায়িকা।

টেলর সুইফট:
টেলরের প্রিয় খাবারের তালিকাটা একটু বড়। অনেক কিছুই খেতে ভালোবাসেন তিনি। কিন্তু কিছু খাবার আছে সেগুলো নাকি সব সময় টেলরের বাড়িতে থাকতেই হবে। তাঁর ফ্রিজে সব সময় ডিম, মুরগি, পনির, কমলার শরবত আর ডায়েট কোক থাকেই। এ ছাড়া কেক, কুকিজ ধরনের খাবারও তাঁর ঘরে থাকা চাই।

সেলেনা গোমেজ:
এই শিল্পীর আচারপ্রীতির কথা তাঁর কাছের মানুষেরা কম-বেশি প্রায় সবাই জানেন। হ্যাঁ, নানা রকম আচার খেতে খুব ভালোবাসেন সেলেনা।
সূত্র: পপসুগার
আরও পড়ুন: