তাহসানের বছরের শেষ গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান
তাহসান

চলতি বছর তাহসানের প্রথম গানের ভিডিও ছিল ‘ছিপ নৌকা’। জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহের ব্যানারে ই-টিউনস তাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি প্রকাশ করে। সেই একই ব্যানারের জন্য তাহসান তাঁর বছরের শেষ গানটি গাইলেন। এবারের গানের নাম ‘প্রিয় অসুখ’। গত মঙ্গলবার রাতে গানটি ইউটিউবে ই-টিউনস-এর চ্যানেলে প্রকাশ করা হয়।
‘প্রিয় অসুখ’ গানটি লিখেছেন তুষার হাসান। এর সুর ও সংগীত করেছেন ইকবাল আসিফ ও শাওন গানওয়ালা। গানটির সংগীতায়োজন করেছেন ইকবাল আসিফ।
তাহসান তাঁর বছরের শেষ গানটি নিয়ে বলেন, ‘এই গানটি আপবিটের, ‘হ্যাপি সং’ বলতে পারেন। বলতে পারেন, এ বছর শ্রোতারা আমার আর কোনো নতুন গান পাচ্ছেন না।’
নতুন এই গানের ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। গানের ভিডিওতে মডেল হয়েছেন ইমরান আহমেদ ও ইফফাত তৃষা।