তিন গায়কের 'প্রেমকাব্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমকাব্য অ্যালবামের প্রচ্ছদ
প্রেমকাব্য অ্যালবামের প্রচ্ছদ

এবারই প্রথম একসঙ্গে কোনো অ্যালবামে গান গাইলেন এ প্রজন্মের তিন সংগীতশিল্পী শফিক তুহিন, ইমরান এবং বেলাল খান। ঈদ উপলক্ষে তৈরি ‘প্রেমকাব্য’ নামের এ অ্যালবামটি বাজারে এসেছে গতকাল সোমবার।

অ্যালবামটির প্রকাশ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি মোহাম্মাদ রফিকুজ্জামান।
অ্যালবাম প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘তিনজন শিল্পী নিয়ে অ্যালবাম করার বিষয়টি আমাদের দেশে অনেক দিন ধরেই ছিল না। ‘প্রেমকাব্য’ দিয়ে আবারও এর শুরু হলো। ভাবনাটা ভালো লেগেছে অনেক। আশা করছি গানগুলো ভালো লাগবে সবার।’
‘প্রেমকাব্য’ অ্যালবামের আরেক গায়ক ইমরান বলেছেন, ‘খুব বেশি কিছু না বলে শুধু বলতে চাই, ভালো কিছু গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। আমি গেয়েছি তিনটি গান। গানগুলো নিয়ে আমি নিজে খুব আশাবাদী।’
অ্যালবামের আরেকজন গায়ক বেলাল খান বলেন, ‘আমি দুটি গান করেছি অ্যালবামে। এর মধ্যে একটি আমার সুর করা। আর অন্য গানটি ফাজবীরের সুরে গেয়েছি। অ্যালবামের মাধ্যমে ভিন্নধর্মী কিছু গান শ্রোতারা পাবেন বলেই আমার বিশ্বাস।’
‘প্রেমকাব্য’ অ্যালবামের সবগুলো গান লিখেছেন ফয়সাল রাব্বিকীন। তিনি বলেন, ‘এর আগেও আমার লেখা গানের কয়েকটি অ্যালবাম বাজারে এসেছে। তবে এবারই প্রথম তিন শিল্পীকে নিয়ে কোনো অ্যালবামের কাজ করলাম। গানের কথা ­সুর ­ও সংগীতায়োজনেও অনেক ভিন্নতা খুঁজে পাওয়া যাবে।’
মোট আটটি গান রয়েছে ‘প্রেমকাব্য’ অ্যালবামে। এর মধ্যে শফিক তুহিন ও ইমরানের কণ্ঠে তিনটি এবং বেলাল খানের গাওয়া দুটি করে গান রয়েছে। অ্যালবামের তিনটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পূজা, ঝিলিক এবং নদী। গানগুলোর সুর এবং সংগীতায়োজন করেছেন সজীব দাস, জে কে, ফাজবীর তাজ, অয়ন, মার্শাল ও রেজওয়ান।