তিন গায়িকার এক অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংগীতশিল্পী কনার সঙ্গে একই অ্যালবামে গান গেয়েছেন তরুণ প্রজন্মের আরও দুই গায়িকা পূজা ও নাউমি। এই তিন গায়িকাকে নিয়ে তৈরি হয়েছে নতুন অ্যালবাম পৃথিবীর ক্যানভাস।
তিন গায়িকার এই অ্যালবামে প্রত্যেকে দুটি করে গান গেয়েছেন। অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর ও জয় শাহরিয়ার।
নতুন এই অ্যালবাম নিয়ে কনা বলেন, ‘অনেক আগে গানগুলোতে কণ্ঠ দিয়েছিলাম। গানের কথা ও সুর ভালো লেগেছে। ঈদে গানগুলো প্রকাশিত হতে যাচ্ছে জেনে ভালো লাগছে।’ অ্যালবামটি নিয়ে নিজেদের ভালো লাগা ও উচ্ছ্বাসের কথা জানিয়েছেন পূজা ও নাউমিও। পৃথিবীর ক্যানভাস অ্যালবামে সুর-সংগীত পরিচালনার পাশাপাশি একটি করে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জয় ও কিশোর। শিগগিরই জিপি মিউজিকে মুক্তি পাচ্ছে এই অ্যালবামের গানগুলো। একই সঙ্গে সিডি আকারেও প্রকাশিত হবে। এই মিশ্র অ্যালবামটি ছাড়াও ঈদেই মুক্তি পাবে পূজার একক গানের অ্যালবাম অবুঝ পাখি। আর পাঁচ বছর পর নাউমিও মুক্তি দেবেন তাঁর একক গানের অ্যালবাম।