তিনতলা থেকে বিয়োন্সের লাফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন তলা প্রমোদতরী থেকে বিয়োন্সের লাফিয়ে পড়ার সেই দৃশ্য। নিচে সাদা টিশার্ট পরে বসা স্বামী জে জি
তিন তলা প্রমোদতরী থেকে বিয়োন্সের লাফিয়ে পড়ার সেই দৃশ্য। নিচে সাদা টিশার্ট পরে বসা স্বামী জে জি

তিনতলা থেকে লাফিয়ে পড়লেন মার্কিন সংগীত তারকা বিয়োন্স। নিচেই বসে ছিলেন স্বামী র‍্যাপার জে জি। কিন্তু তিনি একটিবারের জন্যও তাঁকে থামালেন না। বরং বসে বসে ফোন দিয়ে স্ত্রীর সেই লাফিয়ে পড়ার ছবি তুললেন! ঘাবড়ে যাবেন না। তিনতলা থেকে লাফিয়ে পড়লেও বিয়োন্স একদম অক্ষত আছেন। কারণ, তিনি লাফিয়ে পানিতে পড়েছেন।

বিয়োন্স ও জে জি দম্পতি বর্তমানে ইতালির সার্দিনিয়া দ্বীপে অবকাশ যাপন করছেন। সেখানে বিয়োন্স তাঁর তিনতলা উঁচু প্রমোদতরি নিয়ে সমুদ্রভ্রমণে বের হন। ভ্রমণের একপর্যায়ে বিয়োন্সকে দেখা যায় তাঁর ভাড়া করা বিলাসবহুল প্রমোদতরি ‘গ্যালাকটিকা স্টার’-এর তিনতলা থেকে লাফিয়ে পড়তে। সে সময় জনপ্রিয় র‍্যাপার জে জি ছিলেন প্রমোদতরির বাইরে একটি স্পিডবোটে বসা। সেখান থেকেই স্ত্রীর সেই সাহসী লম্ফ ক্যামেরাবন্দী করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, প্রায় ৩০ ফুট উঁচু থেকে বিয়োন্স এই লাফ দিয়েছেন। বোঝাই যাচ্ছে, গানের জগতের এই প্রভাবশালী দম্পতিকে অলিম্পিক গেমসের হাওয়া খুব ভালোভাবেই ছুঁয়ে গেছে। টিএমজি