তিন শিল্পীর এক অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তরুণ সংগীতশিল্পী মিনার, সভ্যতা ও তানজিব একসঙ্গে গাইলেন এক অ্যালবামে। নতুন এ অ্যালবামটির নাম শতেক ভুল। মাহমুদ মানজুরের কথায় অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। অ্যালবামে গান রয়েছে তিনটি। এর মধ্যে ‘শতেক ভুল’ গানটি গেয়েছেন মিনার, ‘তুমি যে পথ ধরে’ শিরোনামের গানটি গেয়েছেন তানজীব ও ‘তোমাকে পেলে’ গানটি গেয়েছেন সভ্যতা। জয় শাহরিয়ার বলেন, এরই মধ্যে গানগুলোর রেকর্ডিং শেষ। খুব তাড়াতাড়ি জিপি মিউজিকে প্রকাশ পাবে অ্যালবামটি। আর ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পাবে সিডি আকারে।
অ্যালবামটি নিয়ে সভ্যতা বলেন, ‘জয় ভাইয়ের স্টুডিওতে গানটির রেকর্ডিং করেছি। গানের কথা ও সুর দুটোই বেশ ভালো লেগেছে।’