তিনটি রক অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশিত হলো রকহোলিক থ্রি, অপারেশন অ্যাংরি মেশিন ও পৃথিবীর প্রহর নামের তিনটি রক অ্যালবাম। প্রথম অ্যালবামে রয়েছে ১২টি ব্যান্ডের গান, যার মধ্যে তিনটি ব্যান্ড কলকাতার। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের তত্ত্বাবধানে ও নাবিদ সালেহীনের সমন্বয়ে প্রকাশিত হয়েছে এই অ্যালবামটি।
গিটারিস্ট সাজ্জাদ আরেফিনের অপারেশন অ্যাংরি মেশিন অ্যালবামে রয়েছে আটটি ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক।
আর পৃথিবীর প্রহর গানের দল একলিপ্স-এর প্রথম অ্যালবাম। ২০০৭ সালে ডি রকস্টার-এ তৃতীয় স্থান অর্জন করেছিল একলিপ্স। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ধানমন্ডির ইএমকে সেন্টারে অ্যালবাম তিনটির মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামগুলো এনেছে আজব রেকর্ডস।