‘তিনিই আমাদের প্রথম ডিস্কোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাত ১১টার দিকে বাপ্পি লাহিড়ী মারা যান
সংগৃহীত

গতকাল মঙ্গলবার অল্প সময়ের ব্যবধানে বাংলার দুই প্রথিতযশা সংগীতশিল্পী মারা যান। এই দুই শিল্পী হলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী। গতকাল রাত ১১টার দিকে বাপ্পি লাহিড়ী মারা যান। আজ সকালে কলকাতায় বাপ্পি লাহিড়ীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যু সংবাদ শুনে কেঁদে ফেলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ‘ভাবতেই পারছি না বাপ্পিদা আর নেই। আমাদের সংগীত জগৎ একেবারে শূন্য হয়ে গেল।’

কলকাতার চলচ্চিত্র তারকা প্রসেনজিৎ বলেন, ‘ভালো থেকো বাপিদা। চিরদিন শুধু তুমি যে আমার হয়ে রইলে বাপিদা। তিনি একজন শিল্পী নন, ছিলেন একজন ভালো মানুষ। আমরা তাঁর শূন্যতা অনুভব করব যুগ যুগ ধরে। শান্তিতে থেকো তুমি।’
সংগীতশিল্পী উষা উথুপ বাপ্পি লাহিড়ীর মৃত্যুর খবর শুনে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘তাঁর শূন্যতা এই বাংলার মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। তিনিই আমাদের প্রথম ডিস্কোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘কিংবদন্তিতূল্য সংগীতশিল্পী, গায়ক, সুরকার, বাপ্পি লাহিড়ী তাঁর প্রতিভার গুণে মুগ্ধ করেছিলেন এই বাংলা, ভারত ও বিশ্ববাসীকে। সংগীত ভুবনে তাঁর অবদান আমাদের গর্বিত করে করেছে। আমরা সেই অবদান স্মরণে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার তাঁর হাতে তুলে দিয়েছিল রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সন্মান বঙ্গবিভূষণ।’
বাপ্পি লাহিড়ী ছিলেন অলঙ্কার ও পোশাকপ্রিয়। সব সময় সোনার নানা অলঙ্কার পরতেন। সেগুলো পরেই গান গাইতেন তিনি। যে ধরনের সোনার অলঙ্কার তাঁর ভালো লাগত, তা-ই কিনে নিতেন। শুধু তা–ই নয়, প্রতিবছর ধনতেরাস উৎসবে তাঁর অলঙ্কার কেনা চাই। গত বছর ধনতেরাসে কিনেছিলেন সোনার চায়ের সেট। বাপ্পি লাহিড়ী ভারতে ‘গোল্ডম্যান’ হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে বলিউড, টালিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন
বাপ্পি লাহিড়ী
ইনস্টাগ্রাম

গত বছর এপ্রিলে এই সংগীতশিল্পী করোনায় আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ গতকাল তিনি ‘অবস্ট্রাকটটিভ স্লিপ অ্যাপনিয়া’ রোগে আক্রান্ত হয়ে মারা যান। বাপ্পি লাহিড়ীর একমাত্র ছেলে বাপ্পা লাহিড়ী এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আছেন। বাবার মৃত্যু সংবাদ শুনে তিনি যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন। আজ গভীর রাতে তাঁর মুম্বাই পৌঁছার কথা। তিনি এলেই কাল বৃহস্পতিবার মুম্বাইয়ের জুহুতে পবনহংস মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে। ১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মেছিলেন বাপ্পি লাহিড়ী।

আরও পড়ুন