ত্রিপুরা মাতাল চিরকুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা মাতিয়ে এল ব্যান্ডদল চিরকুট। গত ৩১ আগস্ট ত্রিপুরা রাজ্যের টিভি চ্যানেল নিউজ ভ্যানগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় দ্বিতীয় ভ্যানগার্ড উৎসব। এই উৎসবে অংশ নেয় বাংলাদেশি ব্যান্ডদল চিরকুট। ত্রিপুরার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে চিরকুট পরিবেশন করে তাদের জনপ্রিয় কিছু গান। চিরকুটের অন্যতম সদস্য সুমী বলেন, ‘ত্রিপুরায় এর আগে কখনো শো করা হয়নি। প্রথমবার গিয়েই মুগ্ধ হয়েছি। ওখানে যে আমাদের এত ভক্ত আছে জানতাম না।’
কনসার্টটি উপভোগ করে প্রায় ১৮০০ দর্শক।
এদিকে চিরকুট ব্যান্ড তাদের তৃতীয় অ্যালবামের কাজ গুছিয়ে এনেছে। অ্যালবামটির নাম এখনো চূড়ান্ত হয়নি। খুব তাড়াতাড়ি অ্যালবামটি বাজারে আসবে বলে জানান সুমী।