দর্শকের অনুরোধে গান শোনাবেন কনকচাঁপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বুধবার বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে দর্শকেরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
অনুষ্ঠানে গানের পাশাপাশি তিনি কথা বলবেন জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা–অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে কাল বুধবার রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ।