দিনে দিনে আরও পরিণত হচ্ছি : এ আর রাহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রহমান
এ আর রহমান

আশুতোষ গোয়ারিকরের নতুন ছবি ‘মহেঞ্জোদারো’র সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান। এই ছবির ব্যাপারে পরিচালকের কাছে শুনে রহমান নাকি মনে করেছিলেন এটি খুব বিরক্তিকর কোনো ঐতিহাসিক প্রামাণ্যচিত্র হবে। পরে অবশ্য তাঁর সে ধারণা পাল্টে যায়।
পরিচালক নিজেই এক অনুষ্ঠানে এই সংগীত পরিচালকের কাছে জানতে চেয়েছিলেন, ‘মহেঞ্জোদারো’র গানে সুর দিতে কেন রাজি হলেন তিনি? জবাবে রাহমান বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম, এটি খুব বিরক্তিকর কোনো ঐতিহাসিক প্রামাণ্যচিত্র হবে। এরপর আপনি (আশুতোষ গোয়ারিকর) যখন আমাকে সিনেমার সঙ্গে সম্পর্কিত কিছু ছবি দেখালেন, তখন আমার সেই ভুল ভেঙে গেল। আসলে ছবিগুলো দেখেই আমি এই প্রকল্পে কাজ করতে উৎসাহিত হই।’
এর আগে আশুতোষের ‘লগন’, ‘স্বদেশ’ ও ‘যোধা আকবর’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন এ আর রাহমান। জানালেন, আগের ছবিগুলোর চেয়েও এই ছবিতে আরও ভালো কাজ করার চেষ্টা করেছেন এই সুরস্রষ্টা। তিনি বলেন, ‘আমি এখানে আগের চেয়েও ভালো সুর করার চেষ্টা করছি। আমি দিনে দিনে আরও পরিণত হচ্ছি। এখন আমি কোনো কাজ করার আগে একেবারে তার গভীরে ঢুকে যেতে চাই।’ আইএএনএস