দিলরুবা খানের 'মনের পাখি বনে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর আবারও শ্রোতাদের জন্য একটি চমক নিয়ে এলেন ‘পাগল মন’–খ্যাত শিল্পী দিলরুবা খান। অবমুক্ত হয়েছে তাঁর ‘মনের পাখি বনে’ গানটির ভিডিও। সেটি পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। শিল্পী জানালেন, ঈদুল আজহায় বাজারে এসেছিল তাঁর নতুন একটি গানের অ্যালবাম। রবিউল ইসলামের কথা ও মিলনের সুরে অ্যালবামটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
শিল্পী জানান, শিগগিরই অ্যালবামের বাকি গানগুলোর ভিডিও নির্মাণ করা হবে। সেগুলো পাওয়া যাবে লেজারভিশনের ইউটিউব চ্যানেলে।