দুই তরুণের ইউ টু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি শিল্পী শচীন দেব বর্মন ও বাউল শাহ্ আবদুল করিমের গান গেয়েছেন দুই তরুণ শিল্পী। আহমেদ রাজীব ও তানজীব সারোয়ারের কণ্ঠে ৪টি করে মোট আটটি গান নিয়ে প্রকাশিত হয়েছে নতুন অডিও অ্যালবাম ‘ইউ টু’। এতে রাজীবের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন নীলা নাজ।
গত মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় মোড়ক খোলা হয় ‘উই টু’ অডিও সিডির। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন মাইলস ব্যান্ডের সদস্য ইকবাল আসিফ জুয়েল, মাজহারুল ইসলাম প্রমুখ।
মোড়ক উন্মোচনে উপস্থিত সবার কাছে শুভ কামনা প্রত্যাশা করেছেন সিডির প্রকাশনা সংস্থা ‘ইউ ফ্যাক্টর’-এর কর্ণধার সাদেক হোসেন। এটি প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রথম সিডি। এর আগে দীর্ঘদিন রেকর্ডি স্টুডিও পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিল প্রতিষ্ঠানটি।