দুই প্রজন্মের 'স্বপ্ন সমুদ্দুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ​ (বাঁয়ে) ও জয়
কুমার বিশ্বজিৎ​ (বাঁয়ে) ও জয়

দুই প্রজন্মের দুই শিল্পী। একজন কুমার বিশ্বজিৎ, অন্যজন জয় শাহরিয়ার। এই দুজন এবার এক অ্যালবামে গান করলেন। নাম স্বপ্ন সমুদ্দুর। মোট ছয়টি গান নিয়ে দ্বৈত সাজানো হয়েছে অ্যালবামটি। সবগুলো গানেরই সুর সংগীত করেছেন জয়। গানগুলো লিখেছেন জয় শাহরিয়ার, মাহমুদ মানজুর, সোমেশ্বর অলি ও ফারহান হাবিব।
অ্যালবামটির প্রসঙ্গে বলতে গিয়ে জয় শাহরিয়ারের কাজে সন্তুষ্টির কথা জানালেন কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘অ্যালবামটির কাজ আমার জন্য সংগীতের নতুন জার্নি মনে হয়েছে। জয়ের চেষ্টা গতানুগতিক নয়।’
কুমার বিশ্বজিতের সঙ্গে দ্বৈত অ্যালবামে গান গাওয়া নতুন অভিজ্ঞতা জয় শাহরিয়ারের কাছে। জয় শাহরিয়ার বলেন, ‘ছোটবেলা থেকে কুমার বিশ্বজিতের গান শুনে বড় হয়েছি। তাঁর গান শুনেই সংগীতশিল্পী হওয়ার অনুপ্রেরণা পেয়েছি। তাঁর সঙ্গে একই অ্যালবামে গান করতে পারা আমার সংগীতজীবনের বড় অর্জন।’
জয় শাহরিয়ার জানান, আজব রেকর্ডসের ব্যানারে এ মাসের শেষের দিকে অ্যালবামটি সিডি আকারে বাজারে আসার কথা।