দুই হাতে আট বিভাগের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য উইকেন্ড
দ্য উইকেন্ড

তাক লাগিয়ে দিলেন দ্য উইকেন্ড। দুই হাত ভরে নিয়ে গেলেন আট বিভাগের পুরস্কার। বিশ্বসংগীতের অন্যতম সেরা পুরস্কারের আয়োজন বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডটি ছিল এই শিল্পীর জন্য স্মরণীয় একটি আয়োজন।
রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসেছিল এই আসর। এ বছর সবচেয়ে বেশি পুরস্কার জিতে বিশ্বকে হতবাক করে দিয়েছেন রিদম অ্যান্ড ব্লুজ ঘরানার শিল্পী দ্য উইকেন্ড। বিলবোর্ডের ‘টপ ১০০’ শিল্পীর ভেতরে পুরস্কার জিতেছেন দ্য উইকেন্ড। এ ছাড়া সবচেয়ে বেশি বিক্রীত অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছেন তিনি।
রিদম অ্যান্ড ব্লুজ বিভাগে পুরস্কার জিতেছে তাঁর অ্যালবাম ‘বিউটি বিহাইন্ড দ্য ম্যাডনেস’। একই বিভাগের সেরা গান ‘দ্য হিলস’-এর জন্যও পুরস্কৃত হয়েছেন এই শিল্পী। রেডিওর সেরা শিল্পীর, অনলাইনে শ্রুত সেরা শিল্পী ও রিদম অ্যান্ড ব্লুজ ঘরানার সেরা শিল্পীর পুরস্কার জিতেছেন দ্য উইকেন্ড। অনলাইনে শোনা সেরা গান বিভাগেও পুরস্কার পেয়েছেন তিনি। বিলবোর্ড