দুর্গাপূজা নিয়ে সন্দীপনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দীপন
সন্দীপন

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নতুন গানে কণ্ঠ দিলেন সন্দীপন। ‘জয় মা দুর্গা’ শিরোনামের এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। এরই মধ্যে গানটির মিক্স-মাস্টারিংয়ের কাজ শেষ হয়েছে। দু-এক দিনের মধ্যে বিভিন্ন রেডিও ও টিভি চ্যানেলে গানটির প্রচার শুরু হবে।
দুর্গাপূজা নিয়ে সন্দীপনের গাওয়া গানটির কথা লিখেছেন অশোক চৌধুরী। সুর ও সংগীত পরিচালনা করেছেন অসীম চন্দ। গানটি নিয়ে সন্দীপন বলেন, ‘পার্বণ নিয়ে গান করার চিন্তা অনেক দিন থেকেই। কিন্তু কোনোভাবেই তা হয়ে উঠছিল না। এবার সেই সুযোগটা হয়ে গেল। পুরো গানের মধ্যে একটা উৎসবের আমেজ আছে। এ ধরনের একটি গানে কণ্ঠ দিতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।’
সন্দীপন আরও বলেন, ‘বাংলাদেশ উৎসবের দেশ। আর শারদীয় দুর্গোৎসব কিন্তু সবার উৎসব। আমার বিশ্বাস, এমন একটি গান সবার খুব ভালো লাগবে।’
এদিকে সম্প্রতি প্রকাশিত চাটগঁা এক্সপ্রেস মিশ্র অ্যালবামে জীবক বড়ুয়ার কথায় একটি গানে কণ্ঠ দেন সন্দীপন।