দূর দ্বীপবাসিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে গানে আজ ফিরোজা বেগমকে স্মরণ করবে দ্য ডেইলি স্টার। অনুষ্ঠানের শিরোনাম ‘দূর দ্বীপবাসিনী’। আয়োজকদের পক্ষ থেকে সাদিয়া আফরীন মল্লিক জানান, দ্য ডেইলি স্টার নিয়মিত বাংলা গানের আসর আয়োজন করছে। এবার ফিরোজা বেগমকে শ্রদ্ধা জানানো হবে। আজ ফিরোজা বেগমের গান করবেন ফাহমিদা নবী, নাসিমা শাহীন, শারমীন সাথী ইসলাম, অনুপমা মুক্তি ও সুস্মিতা আনিস।
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর দ্য ডেইলি স্টার সেন্টারে এ এস মাহমুদ হলে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।