দেশে শেষ হচ্ছে মাইলসের ৪০ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ১৮টি কনসার্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে গানের দল মাইলসের ৪০ বছর পূর্তির শুরুটা হয়। এরপর কানাডা ও অস্ট্রেলিয়া ট্যুর শেষে দলটি দেশে ফিরেছে। চার দশক পূর্তির কনসার্ট শেষ হচ্ছে বাংলাদেশে। আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় সর্বশেষ কনসার্ট হতে যাচ্ছে বলে জানালেন দলটির অন্যতম সদস্য শাফিন আহমেদ। এর আগে ও পরে আরও দু-একটি কনসার্ট হতে পারে বলে নিশ্চিত করেছেন তিনি।
চার দশকের পথচলা স্মরণীয় করে রাখতে বিশেষভাবে উদ্যাপনের সিদ্ধান্ত নেয় মাইলস। চার মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ২৮টি কনসার্টে গান করে দলটি। ৬ নভেম্বর দেশে ফিরেছে মাইলস।
মাইলস সদস্য হামিন আহমেদ বলেন, ‘দেশের বাইরে টানা এতগুলো কনসার্ট করা বাংলাদেশি একটি ব্যান্ডের জন্য অর্জন। এসব কনসার্টে মানুষের ভালোবাসা ও আবেগে সিক্ত হয়েছি। আমরা অভিভূত।’