দেশের গান নিয়ে কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

পাঁচটি দেশের গান নিয়ে প্রস্তুত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তবে এ গানগুলো কোনো অ্যালবামে নয়, শোনা যাবে টিভিতে। দেশের গান নিয়ে একটি অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছেন এ শিল্পী। এরই মধ্যে গানগুলোর সব কাজ শেষ করেছেন তিনি।
তবে টিভি চ্যানেলের নাম এখনো নির্ধারিত হয়নি। খুব শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে আলোচনা করে প্রচারের তারিখ ও সময় নির্ধারণ করবেন বলে জানান কুমার বিশ্বজিৎ। বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই যেকোনো টিভি চ্যানেলে অনুষ্ঠানটি করব। এরই মধ্যে গানগুলোর কাজ শেষ করেছি।’
পাঁচটি গানের মধ্যে কুমার বিশ্বজিৎ একটি গানের সুর করেছেন। অন্য গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন ও সুমন কল্যাণ। গানের শিরোনামগুলো হলো: ‘গান তুমি হও’, ‘বীরাঙ্গনা’, ‘আপন বাংলাদেশ’, ‘সালাম বাংলাদেশ’ ও ‘জেগে ওঠো বাংলাদেশ’।
কুমার বিশ্বজিৎ বর্তমানে ব্যস্ত রয়েছেন কনসার্ট নিয়ে। সম্প্রতি প্রসূন রহমান পরিচালিত সুতপার ঠিকানা সিনেমারসংগীত পরিচালনার কাজ শেষ করেছেন তিনি। পাশাপাশি সংগীত পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সোহানুর রহমান সোহান পরিচালিত নতুন একটি ছবিতে।