দেশের গানের নতুন সিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশাত্মবোধক গানের নতুন একটি সিডির মোড়ক উন্মোচন করা হলো গতকাল বৃহস্পতিবার। নাম রাষ্ট্রভাষা বাংলা চাই। নিউইয়র্কপ্রবাসী লেখক আবু রায়হানের লেখা ও বাসুদেব ঘোষের সুরে সিডিতে রয়েছে ১১টি গান।
বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অতিথি ছিলেন সাহিত্যিক আনিসুল হক ও সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু।
গানগুলো গেয়েছেন সুবীর নন্দী, রফিকুল আলম, সুমনা, নির্ঝর, সুপ্তিকা, পূর্ণ, দেবব্রত, মুন, পুষ্পিতা, শাহ মাহবুব ও বাসুদেব ঘোষ। আয়োজনের দ্বিতীয় পর্ব হয় সন্ধ্যায়। সেখানে শিল্পীরা গানগুলো গেয়ে শোনান।
সময় প্রকাশনের আয়োজনে প্রোটিউনের ব্যানারে সিডিটি প্রকাশিত হলো। সৌজন্যে ছিল বাংলাপ্রকাশ ও ওমিকন গ্রুপ।