দেড় বছর পর বিউটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিউটি
বিউটি

এত দিন পর অ্যালবাম করা প্রসঙ্গে বিউটি বলেন, ‘মাঝখানে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চার বয়স এখন ১৫ মাস। আবার কাজে ফিরেছি।’

তবে মাঝের সময়ে মঞ্চ ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়েছেন বলে জানান বিউটি। নতুন গান তিনটি নিয়ে এই শিল্পী বলেন, ‘গানগুলো মৌলিক। আমি সব সময়ই ফোক ধাঁচের গান করি। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।’ বিউটি জানান, গানগুলোর সুর ও সংগীত শেষ হয়েছে। আগামী সপ্তাহে কণ্ঠ দেবেন তিনি।

আগামী ঈদুল ফিতরে পাষাণ বন্ধু জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে জিপি মিউজিকে প্রকাশিত হবে।