দ্বিতীয়বার গ্র্যামি পেলেন সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

গতকাল সোমবার রাতে ঘোষণা করা হলো বিশ্ব সংগীতের সব থেকে সম্মানজনক পুরস্কার গ্র্যামি। ৫৮তম এ আসরে দ্বিতীয়বারের মতো পুরস্কার জিতলেন টেইলর সুইফট। তিনি প্রথম নারী যিনি দ্বিতীয়বার গ্র্যামি জেতার গৌরব অর্জন করলেন। 

এবারের আসলে বছরের সেরা অ্যালবাম নির্বাচিত হয়েছে সুইফটের ‘নাইনটিন এইটটি নাইন’। এ অ্যালবামের জন্য গ্র্যামি পেয়েছেন তিনি। এছাড়া সেরা পপ ভোকাল অ্যালবাম এবং সেরা মিউজিক ভিডিওর গ্র্যামিটিও জিতেছেন তিনি।
দ্বিতীয়বারের মতো গ্র্যামি পাওয়া সুইফট নারীদের উদ্দেশে বলেন, ‘যারা আপনাদের সাফল্যকে ছোট করা কিংবা আপনার অর্জন বা খ্যাতিতে ভাগ বসাতে চাইবে, তাদের ব্যাপারে সাবধান থাকবেন।’
গ্র্যামির এই আসরে ‘আপটাউন ফাঙ্ক’ গানটির জন্য সেরা একক গানের স্বীকৃতি পেয়েছেন মার্ক রনসন। নবাগত তারকা হিসেবে স্বীকৃতি পেয়েছেন মেগান ট্রেইনর। বছরের সবচেয়ে সফল গানের খেতাব পেয়েছে ‘থিঙ্কিং আউট লাউড’। ‘টু পিম্প আ বাটারফ্লাই’ অ্যালবামের জন্য সেরা র‍্যাপ অ্যালবামসহ পাঁচটি গ্র্যামি জিতেছেন কেন্ড্রিক ল্যামার। আর সেরা কান্ট্রি অ্যালবামের স্বীকৃতি পেয়েছে ক্রিস স্টেপলটনের ‘ট্রাভেলার’।
অনুষ্ঠানের শুরুতেই ‘নাইন্টিন এইটিনাইন’ অ্যালবামের গান গেয়ে শোনান টেইলর সুইফট। ল্যামার গেয়ে শোনান ‘দ্য ব্ল্যাকার দ্য ব্লেরি’ গানটি। সদ্য প্রয়াত রক তারকা ডেভিড বোওয়ির প্রতি সম্মান জানিয়ে লেডি গাগা শোনান বোওয়ির গান ‘জিগি স্টারডাস্ট’। তিনি একে একে বোওয়ির ‘স্পেইস অডিটি’, ‘লেটস ড্যান্স’, ‘চেইঞ্জেস’ এবং ‘হিরো'জ’ গানগুলো গেয়ে শোনান। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় প্রয়াত ইগলস গিটারিস্ট গ্লেন ফ্রেই এবং মরিস ওয়াইটকে।
গতকাল সোমবার রাতে লস এঞ্জেলস স্টেপল সেন্টারে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠানে আরও পরিবেশনা ছিল জাস্টিন বিবার, ডেমি লোভাটো এবং লিটল বিগ টাউনের। দ্য গার্ডিয়ান