দ্য প্যালেস রিসোর্টে বন্যার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের দ্য প্যালেস রিসোর্টে দুই দিন গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। জানা গেছে, দ্য প্যালেস রিসোর্ট প্রাঙ্গণে আলাদাভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। কাল শুক্রবার এবং পরশু শনিবার সকালে এখানে গান করবেন বন্যা। আর দুই দিনই সকাল সাড়ে সাতটায় আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ে। অনুষ্ঠানের নাম ‘গানে গানে সকাল শুরু’।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘এই দুই দিনের এক দিন করব রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান আর অন্যদিন দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনের গান। বর্ষা আসার আগেই বর্ষাকে আবাহন করে গানের ডালি সাজিয়েছি। একটু অন্য রকম পরিবেশে গান করব। আশা করছি ভালোই হবে।’