ধ্রুব মিউজিক স্টেশনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০টি গানের অডিও ‘গান কার্ড’ নিয়ে আজ থেকে যাত্রা শুরু করছে ধ্রুব মিউজিক স্টেশন। আনুষ্ঠানিকভাবে নতুন এই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের উদ্বোধন হবে আজ শনিবার। রাজধানীর একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রথম সারির সংগীতশিল্পী ও আমন্ত্রিত অতিথিরা।
গান কার্ড প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের চেয়ারম্যান ধ্রুব গুহ বলেন, ‘গান কার্ড একটি নতুন ধারণা। এটি অনেকটা পেনড্রাইভের মতো। গাড়িতে, ল্যাপটপ, ডেস্কটপে কার্ডটি লাগিয়ে ভেতরে সংরক্ষণ করে রাখা গান শোনা যাবে।’
ধ্রুব গুহ জানান, প্রথমবার এতে গান থাকছে ৫০টি। এর মধ্যে থাকবে ধ্রুব গুহ, মেহেদী হাসান ও ইলিয়াসের তিনটি পূর্ণাঙ্গ অ্যালবাম। বাকি গানগুলোর শিল্পীরা হলেন কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, বাপ্পা মজুমদার, তাহসান, সামিনা চৌধুরী, ফুয়াদ আল মুক্তাদির, ন্যান্সি, ইমরান, কনা, বেলাল খান, জুয়েল মোর্শেদ, মিনার, এফ এ সুমন, কাজী শুভ, পড়শী, শেখ বোরহানউদ্দিন, সোহেল মেহেদী, মোহাম্মদ মিলন, মুহিন, পূজা, ঐশী, রাফাত, নদী, খেয়া, স্মরণ, বৃষ্টি প্রমুখ।
অডিওর পাশাপাশি বেশির ভাগ গানের ভিডিও প্রকাশেরও উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।