নকশীকাঁথার গান এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এল লোকগানের দল নকশীকাঁথার নতুন অ্যালবাম নকশীকাঁথার গান। গত সপ্তাহে অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন।
অ্যালবামে আছে সাতটি গান। ‘নয়া বাড়ি’ শিরোনামে প্রথম গানটি নেওয়া হয়েছে মৈমনসিংহ গীতিকার বিখ্যাত মহুয়া পালা থেকে। একটি গান লিখেছেন সারফুদ্দিন আহমেদ। বাকি গানগুলো লিখেছেন ও সুর করেছেন সাজেদ ফাতেমী। গানগুলোর সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
গানের দল নকশীকাঁথার ভোকাল সাজেদ ফাতেমী বলেন, ‘গানগুলোতে আমাদের বিচিত্র ধারার লোকগানের কয়েকটি রূপ ফুটে উঠেছে। আশা করছি, এগুলো লোকগানপ্রেমীদের ভালো লাগবে।’ নকশীকাঁথার গান অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক।