নক্ষত্রের ফুল-এ পাঁচ বরেণ্য শিল্পীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নক্ষত্রের ফুল’ অ্যালবামের শিল্পী সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও শুভ মিতা ব্যানার্জি
‘নক্ষত্রের ফুল’ অ্যালবামের শিল্পী সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও শুভ মিতা ব্যানার্জি

‘তোমাকে দেব নক্ষত্রের ফুল/জোছনার লাবণ্য সব মেখে/দেব, সূর্যোদয়ের গান, গোধূলির অভিমান/দেব, কল্পনার জলছবি এঁকে।’ সুবীর নন্দীর গাওয়া এই গান অনুসরণ করে যৌথ অ্যালবামের নাম রাখা হয়েছে ‘নক্ষত্রের ফুল’।
ঈদকে উপলক্ষ করে নতুন এ অ্যালবাম। এর ১০টি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও কলকাতা’র শুভ মিতা ব্যানার্জি। প্রত্যেক শিল্পী ২টি করে গানে কণ্ঠ দিয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ গানের সিডিটি বের করছে। গানগুলো সুর করেছেন এস. এ. শামীম এবং সংগীত পরিচালক ছিলেন শেখ সাদী খান। সবগুলো গান লিখেছেন দর্পণ কবীর।
সিডি আকারে গানগুলো প্রকাশ ছাড়াও ঈদের পঞ্চম দিন রাতে এটিএন বাংলা টিভিতে গানগুলো সম্প্রচার হবে। প্রকাশিতব্য এ অ্যালবামে হারানো দিনের গানের আবহে গানের কথা ও সুর করা হয়েছে বলে জানিয়েছেন গীতিকার দর্পণ কবীর। সংগীত পরিচালক শেখ সাদী খান এই গানগুলো সম্পর্কে বলেছেন, গানগুলো শ্রোতাদের মনে সত্তর দশকের গানের রেশ ছড়িয়ে দেবে।