নখচর্চায় ৬ হাজার পাউন্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামীদামি আর জনপ্রিয় নায়িকা বা গায়িকারা নিজের সাজসজ্জার জন্য অন্যদের চেয়ে একটু বেশিই খরচ করবেন, তাতে আর সন্দেহ কী? কিন্তু তাই বলে হাতের নখের যত্ন নিতেই ছয় হাজার পাউন্ড!
জি, ঠিক এই কাজটিই করেছেন গায়িকা রিহানা। এ মুহূর্তে ইতালির কাছাকাছি নিজের বিলাসবহুল ইয়টে অবসর সময় কাটাচ্ছেন রিহানা। হঠাৎ করেই মনে পড়েছে নখের যত্ন নেওয়ার কথা। যাকে-তাকে ডেকে তো আর নখের সর্বনাশ করতে পারেন না, তাই ইংল্যান্ডে থাকা নখশিল্পী জেনি লংওয়ার্থ-এর ডাক পড়েছে। বিমানের প্রথম শ্রেণির ভাড়া আর নখশিল্পীর পারিশ্রমিক বাবদ রিহানাকে গুনতে হয়েছে ছয় হাজার ব্রিটিশ পাউন্ড! পাঠক, চাই আপনার? টাইমস অব ইন্ডিয়া