নচিকেতার গানে লুবনা লিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নচিকেতা-লুবনা লিমি
নচিকেতা-লুবনা লিমি

কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতার কথা, সুর ও সংগীত পরিচালনায় গান গাইলেন বাংলাদেশের লুবনা লিমি। সম্প্রতি নচিকেতার দুটি গানে কণ্ঠ দেন তিনি। গান দুটির শিরোনাম ‘রাত জোনাকী’ এবং ‘আরো আরো পেরিয়ে’। 
এ প্রসঙ্গে লুবনা লিমি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি নচিকেতার গানের ভক্ত। তাঁর লেখা ও সুর আমাকে খুব টানত। তাঁর গান শুনে আমিও গান লেখায় অনুপ্রাণিত হই। ইচ্ছে ছিল কখনো সুযোগ পেলে তাঁর কথা ও সুরে গান করব। এবার তা করতে পেরে আমি অনেক খুশি। আশা করছি, গান দুটি সবাই পছন্দ করবেন।’ 
নিজের দ্বিতীয় একক অ্যালবামে গান দুটি প্রকাশ করবেন লুবনা লিমি। নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটি বাজারে আসবে ২০১৫ সালের মাঝামাঝিতে। 
২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় লুবনা লিমির প্রথম একক অ্যালবাম ‘সত্যি বলছি ৬’। সেই অ্যালবামের সব গানের কথা ও সুর করেছিলেন লুবনা লিমি। সংগীতায়োজনে ছিলেন তানভীর আলম সজীব।