নজরুল পুরস্কার পাচ্ছেন সাদিয়া আফরিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে নজরুলসংগীতে নজরুল পুরস্কার পাচ্ছেন শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পুরস্কার দেওয়া হবে ২৭ আগস্ট বিকেল চারটায় রাজধানীর জাতীয় জাদুঘরে। পুরস্কারটি প্রদান করবে নজরুল ইনস্টিটিউট।
সাদিয়া আফরিন ছায়ানটের স্বর্ণপদক লাভ করেন ১৯৭৪ সালে। পরবর্তী সময়ে আনন্দধারা স্বর্ণপদক, প্রেসিডেন্ট আবু সাঈদ পুরস্কার এবং সম্প্রতি কথা ললিতকলা একাডেমি কর্তৃক গুণীজন সম্মাননা, ‘বর্তমান সংলাপ’ গুণীজন সংবর্ধনাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।
এ ছাড়া গবেষণায় আবু হেনা আবদুল আউয়ালকেও এবার এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তিনি বহুদিন থেকে কাজী নজরুল ইসলামকে নিয়ে নিবিড় গবেষণা করছেন।