নজরুল স্মরণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলজয়ন্তী উপলক্ষে দ্য ডেইলি স্টার-এর নিয়মিত বাংলা গানের আসর স্টার মেলোডিজ বসবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়। এবার পরিবেশিত হবে ‘কাজী নজরুল ইসলামের কাব্যগীতি ও রাগাশ্রয়ী গান’। গানগুলো পরিবেশন করবেন সুবীর নন্দী, ইয়াসমিন মুশতারী, শেখ জসিম, ছন্দা চক্রবর্তী ও প্রিয়াংকা গোপ। আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা। রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে বসবে এই আসর। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় সঞ্চালনা করবেন সাদিয়া আফরিন মল্লিক।