নজরুলের গান নিয়ে ইমন সাহা ও নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী ও ইমন সাহা
নদী ও ইমন সাহা

এর আগে মেহের নেগার ছবিতে নজরুলের একটি গানের সংগীতায়োজন করেছিলেন ইমন সাহা। এবার ধ্যাততেরিকি ছবির জন্য আবারও একটি নজরুলসংগীতকে নতুন করে সাজালেন তিনি। ইমন সাহার সংগীতায়োজনে নজরুলের ‘মোর ঘুমঘোরে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন নদী। গত রোববার রাতে রাজধানীর উত্তরার একটি স্টুডিওতে এর কণ্ঠ ধারণ হয়েছে।
নজরুলের গানের সংগীতায়োজন প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘মৌলিক গানের সংগীতায়োজনের সময় নিজের মতো করে কাজ করা যায়। কোনো বাড়তি চিন্তা থাকে না। কিন্তু নজরুলের গানটির সংগীতায়োজন করার সময় দারুণ চিন্তা মাথায় নিয়ে মূল গানের কথা, সুর ও বার্তা ঠিক রেখে কাজ করতে হয়। সে সময় সতর্ক থাকতে হয় খুব।’
নতুন সংগীতায়োজনের গানটি নিয়ে কথা বলেন নদী। তিনি জানান, এই গানের জন্য বেশ সময় দিতে হয়েছে তাঁকে।
ধ্যাততেরিকি ছবিতে ‘মোর ঘুমঘোরে’ গানটির সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।