নতুন অ্যালবাম নিয়ে সুবীর নন্দী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবীর নন্দী তাঁর আধুনিক গানের নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। গতকাল রোববার বেইলি রোডের ড্রিমডেস্ক স্টুডিওতে বেশ কয়েকটি গানে কণ্ঠ দেন তিনি। অ্যালবাম সম্পর্কে জানতে চাইলে সুবীর নন্দী বলেন, অ্যালবামটির গানগুলো ভিন্ন ধাঁচের, একটু কবিতার ঢঙে করা। পুরো অ্যালবামের আটটি গানই লিখেছেন মোয়াজ্জেম হোসেন। সব কটি গানের সুর করেছেন গোলাম সারোয়ার। সুবীর নন্দী আরও বলেন, ‘আমি যে ধরনের গান করি, এই গানগুলো তেমন নয়। এখনকার শ্রোতার গান শোনার স্বাদ বদলেছে। তাই নিজেকে একটু ভাঙার চেষ্টা করেছি।’
আগামী ৫ সেপ্টেম্বর অ্যালবামটি বাজারে আসতে পারে বলে জানিয়েছেন সুবীর নন্দী। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবাম লেজার ভিশন থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শিল্পী জানান।