নতুন করে বালাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই আলোচনায় বালামের নতুন গান ‘মেঘে ঢাকা’। বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে পাওয়া যাচ্ছে এই গানের ভিডিও ট্রেলার। এবার পাওয়া গেল গানটির পুরো ভিডিও। সংগীতশিল্পী বালামকে দেখা গেল একেবারে অন্যভাবে। এ যেন তাঁর নতুন অবতার।
হাতে ট্যাটু, মডেলের সঙ্গে কখনো সুইমিংপুলে, আবার কখনো ভিজছেন বৃষ্টিতে—আগে কখনো এভাবে দেখা যায়নি বালামকে। বালাম বললেন, ‘ঈদে গানটির ট্রেলার ছাড়া হয়। তখন থেকেই এর ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়। হঠাৎ করে আমার এ ধরনের পরিবর্তন গ্রহণ করতে সবারই সময় লেগেছে। পুরো গানটি প্রকাশের পর সবার কাছ থেকে অন্য রকম প্রশংসা পাচ্ছি। সেটা আমাকে অনুপ্রাণিত করছে।’ ‘মেঘে ঢাকা’ গানটির ভিডিও যৌথভাবে পরিচালনা করেছেন কৌশিক তাপস ও ফারজানা মুন্নী। আর এর সহযোগী পরিচালক হিসেবে ছিলেন ইলাজার ইসলাম ও রম্য খান। গানটি প্রকাশিত হয়েছে ফুয়েল স্টেশনের ব্যানারে।