নতুন গান নিয়ে হাজির আলী জ্যাকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী জ্যাকো
আলী জ্যাকো

কিকবক্সার থেকে পাশ্চাত্য সংগীতে নাম লেখানো আলী জ্যাকো আবারও হাজির হয়েছেন তাঁর নতুন গান নিয়ে। ‘ওয়ার্কিং ম্যান’ শিরোনামের নতুন এই গানটি মুক্তি পাচ্ছে মঙ্গলবার (১৮ অক্টোবর)। এটি জ্যাকোর তৃতীয় একক গান।
সিলেটের ছাতকে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক আলী জ্যাকো বলেন, ‘আগের দুটি গান থেকে এই গানটি পুরোপুরি আলাদা। এটা বেশ জমজমাট একটা গান। আশা করি গানের কথা, সুর এবং ভিডিও চিত্র সবার ভালো লাগবে।’ গানটির ভিডিও চিত্রে বিভিন্ন শ্রমজীবী ও পেশাজীবী মানুষকে দেখা যাবে। লন্ডনের বিভিন্ন এলাকায় গানটির ভিডিও ধারণের কাজ হয়েছে। গানটির কথা লিখেছেন জ্যাকো নিজে। আর সুর করেছেন যুক্তরাষ্ট্রের সংগীত পরিচালক দ্য ইয়শম্যান। জ্যাকোর নিজস্ব প্রোডাকশন হাউস জিএ মিউজিক থেকে মুক্তি পেতে যাওয়া এই গানের ভিডিও এবং অডিও একসঙ্গেই আসছে বাজারে। ইউটিউব, আইটিউন, অ্যামাজনসহ বিভিন্ন মাধ্যমে এটি পাওয়া যাবে।
গত বছরের নভেম্বরে ‘গিভ মাই লাভ আ ব্র্যান্ড নিউ নেম’ দিয়ে আলী জ্যাকো সংগীতজগতে প্রবেশ করেন। এরপর গত ১৯ জুন বাবা দিবস উপলক্ষে মুক্তি পায় তাঁর দ্বিতীয় একক গান ‘ইউ আর দ্য রিজন’।