নতুন বছরে সাগরপাড়ে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে কক্সবাজার সমুদ্রসৈকতে শুরু হতে যাচ্ছে তিন দিনের ‘বিচ কার্নিভ্যাল’। উৎসবের মঞ্চে তিন দিন গাইবেন জেমস, মাকসুদ, আইয়ুব বাচ্চুসহ দেশের খ্যাতিমান শিল্পীরা। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরকে গানে গানে স্বাগত জানাবেন তাঁরা।
বিচ কার্নিভ্যাল উপলক্ষে কক্সবাজারের সমুদ্রসৈকতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। জেমস, এলআরবি, মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, জলের গান, চিরকুট, কিরণ চন্দ্র রায়, শফি মণ্ডল, মিলাসহ আরও অনেকে এই উৎসবে গান শোনাবেন৷
২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে সরকার৷ পর্যটনের গন্তব্য হিসেবে কক্সবাজারকে পৃথিবীর সামনে তুলে ধরতেই এই আয়োজন৷ যৌথভাবে বিচ কার্নিভ্যালের আয়োজন করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন৷ সঙ্গে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, স্যাভলন, ফ্রেশ ও এপেক্স। আয়োজকেরা জানান, ৩১ ডিসেম্বর সকাল ১০টায় বিচ কার্নিভ্যালের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।