নতুন মোড়কে পুরোনো গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এল্টন জন
এল্টন জন

‘টাইনি ডান্সার’, ‘রকেট ম্যান’, ‘বেনি অ্যান্ড দ্য জেটস’। এল্টন জনের এই কালজয়ী গানগুলোর কথা মনে আছে নিশ্চয়ই গানপ্রেমীদের। গানগুলো যথাক্রমে মুক্তি পায় ১৯৭১, ১৯৭২ ও ১৯৭৩ সালে। ব্রিটিশ এই সংগীত তারকা আবার এই গানগুলো ভক্তদের সামনে তুলে ধরেছেন নতুন মোড়কে। মানে, এই গানগুলোর নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ইউটিউব ও দীর্ঘদিনের সহকর্মী লিপিকার বার্নি টপিনের সহযোগিতায় এল্টন জনের এই বিখ্যাত গানগুলোর অফিশিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। ইউটিউবে দেখা যাবে ভিডিওগুলো। পঞ্চাশেরও বেশি দেশের আবেদনকারী নির্মাতারা এই গানগুলোর ভিডিও নির্মাণ করেন। সেখান থেকে ম্যাক্স উইল্যান্ডের ‘টাইনি ডান্সার’, মেইড আদিনের ‘রকেট ম্যান’ এবং জ্যাক হোয়াইটলি ও লরা ব্রাউনহিলের নির্মিত ‘বেনি অ্যান্ড দা জেটস’ নির্বাচিত হয় অফিশিয়াল মিউজিক ভিডিওর জন্য।
এল্টন জন জানান, তিনি এগুলোর ভিডিও দেখে মুগ্ধ। তিনি বলেন, ‘শিল্প ও প্রযুক্তির ফিউশনের মাধ্যমে আমাদের কাজ আগামী প্রজন্মের সৃজনশীল মেধাবীদের কাছে তুলে ধরা এবং ইউটিউবের মাধ্যমে পুরো বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারটা সত্যিই দারুণ।’
সূত্র: পিপল ডট কম