নদীর গানের নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী
নদী

নিজের না​মই তাঁর প্রথম গানের অ্যালবামের নাম। তিনি মৌমিতা তাশরিন নদী, চ্যানেল আই সেরাকন্ঠ ২০০৯-এর দ্বিতীয় রানারআপ। নদী নামের এ অ্যালবাম প্রকাশ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন সংগীত অঙ্গনের অনেকেই।
অ্যালবামের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নদী বলেন, ‘এটা আমার প্রথম একক। এই অ্যালবামের জন্য আমাকে জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। চেষ্টা করেছি ভালো কিছু গান কণ্ঠে তোলার। অনেক পরিশ্রম করেছি। দর্শকদের কথা ভেবে তিনটি মিউজিক ভিডিও করেছি। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।’
নদী এও বলেন, ‘আমার এই অ্যালবামে বর্তমান সময়ের অনেক সংগীত পরিচালক কাজ করেছেন। তাঁরা একই সঙ্গে জনপ্রিয় গায়কও। এ ছাড়া একই অ্যালবামে অনেক সংগীত পরিচালক কাজ করার ফলে শ্রোতারা গানের ক্ষেত্রে বৈচিত্র্যও খুঁজে পাবেন।’
নদী অ্যালবামে গান রয়েছে ১৩টি। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, তাহসান, হৃদয় খান, আরফিন রুমি, রাফা, জুয়েল মোর্শেদ, ইমরান ও সাজিদ সরকার।
নদী জানান, শ্রোতাদের কথা ভেবে প্রথম অ্যালবামের তিনটি গানের মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। এসব ভিডিও নির্মাণ করেছেন গাজী শুভ্র।