নভেম্বরে জ্যাজ ও ব্লুজ গানের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫’–এর পোস্টার
‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫’–এর পোস্টার

আগামী ৫ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন দিনের জ্যাজ ও ব্লুজ গানের উৎসব। রাজধানীর জাতীয় সামরিক জাদুঘর মাঠে এই আসর বসবে। ‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫’ শিরোনামের এ আয়োজনটি করছে ব্লুজ কমিউনিকেশনস লিমিটেড। আজ থেকে সংগ্রহ করা যাবে এই উৎসবের টিকিট।
‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ২০১৫’-এ অংশ নেবে বাংলাদেশসহ ছয়টি দেশের শিল্পী ও গানের দল। আন্তর্জাতিক তারকা হিসেবে এই উৎসবে অংশ নিতে বাংলাদেশে আসবে যুক্তরাজ্যের জন ম্যাকলাফলিন অ্যান্ড দ্য ফোর্থ ডাইমেনশন, যুক্তরাষ্ট্রের কিংবেবি, ব্রাজিলের এসড্রাস নোগুয়েইরা কোয়ার্টেট, ফ্রান্সের চায়না মোজেস, ভারতের সোলমেট, লুইস ব্যাঙ্কস ও বসুন্ধরা বিদালুন। বাংলাদেশ থেকে এই উৎসবে আইয়ুব বাচ্চু অংশ নেবেন তাঁর দল এবি ব্লুজ নিয়ে। আরও থাকবে ইমরান আহমেদ কুইনটেট, রাজেফ খান ও দ্য ব্লুজ ব্রাদার্স। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুরু হবে পরিবেশনা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল থেকে শহরের বিভিন্ন স্থানে পাওয়া যাবে জ্যাজ ও ব্লুজ ফেস্টিভ্যালের টিকিট। অনুষ্ঠানটির বিস্তারিত তারা নিয়মিত দর্শক-শ্রোতাদের জানাচ্ছে তাদের ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/JazzAndBlues123)। এ আয়োজনে ব্লুজ কমিউনিকেশনসের সঙ্গে আরও যুক্ত আছে গ্রামীণফোন ও বেঙ্গল ডিজিটাল।