নাউমির 'ইলেভেনথ আওয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাউমি
নাউমি

দীর্ঘ চার বছর পর নতুন একক অ্যালবাম প্রকাশ করছেন নাউমি। এটি তাঁর দ্বিতীয় একক গানের অ্যালবাম। নাম ‘ইলেভনথ আওয়ার’। নতুন এই অ্যালবামে স্থান পাচ্ছে তিনটি গান। ফয়সাল রাব্বিকীনের লেখা গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শাকের রাজা, তানজীব সারোয়ার, শাওন গানওয়ালা, বিবেক, অ্যাপিরাস ও নাউমি।
মাসখানেক ধরেই নতুন একক অ্যালবামের গান নিয়ে ব্যস্ত সময় পার করেছেন নাউমি। জানালেন, এবার তিনি সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী গান করেছেন। অ্যালবামের গানগুলো হলো, ‘তুমি আসবে বলে’, ‘অবশেষে’ এবং ‘অকারণ’।
নাউমি বলেন, ‘প্রথম অ্যালবামটার যখন কাজ করি, তখন অনেক কিছুই বুঝতাম না। এখন কিছুটা বুঝি। গত চার বছরে অনেক কিছুই শিখেছি। স্বপ্ন দেখেছি নতুন কিছু করার। সেই হিসেবে এটা আমার স্বপ্নের অ্যালবাম। আমি গতানুগতিক ধারার গান আর করতে চাই না। নিজস্ব একটি ধারা নিয়ে শ্রোতাদের সামনে আসতে চাই বলেই দীর্ঘ সময় একক অ্যালবাম করা হয়নি। এই সময়টায় আমি কথা ও সুর নিয়ে নীরিক্ষা করেছি। আর তা এই অ্যালবামের মাধ্যমে শ্রোতারা কিছুটা হলেও বুঝতে পারবেন।’
এদিকে অডিও অ্যালবামটি ঈদের আগে প্রকাশ হলেও অ্যালবাম থেকে একটি গানের ভিডিও প্রকাশ পাবে ঈদের পর পরই।