নাটকে অভিনয়ে সস্ত্রীক বালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালাম
বালাম

এবার নাটকে অভিনয় করলেন সংগীতশিল্পী বালাম। ‘গল্পের শহরে’ শিরোনামের এই নাটকটি নির্মাণ করেছেন তরুণ দুই নির্মাতা ইশতিয়াক ও সায়েম। নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বালামের স্ত্রী সাদিয়া। সম্প্রতি ধানমন্ডি ও শ্যামলীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।

নাটকে অভিনয় প্রসঙ্গে বালাম বলেন, ‘এর আগেও বিভিন্ন সময়ে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। তবে ফিরিয়ে দিয়েছি। এই নাটকটির গল্প এবং আনুষঙ্গিক বিষয় আমার খুব ভালো লেগেছে। অনেক দিন ধরেই নাটকটির পরিচালকেরা আমাকে বলছিলেন কাজটি করতে। সব মিলিয়ে কাজটি করা। এটি সত্যিই অনেক মজার একটি অভিজ্ঞতা।’

বালাম আরও বলেন, ‘গানের মানুষ নয়, বরং নাটকটিতে সবাই আমাকে সিরিয়াস একজন মানুষ হিসেবে দেখতে পাবেন। শুটিংয়ের প্রথম দিন সবকিছু ঠিকঠাক মতো হচ্ছিল না। পরে সব ঠিক হয়ে গেছে। কাজটি করতে গিয়ে বুঝলাম, অভিনয় অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়।’

আগামী ঈদে একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন বালাম।

উল্লেখ্য, বছর পাঁচেক আগে ‘তোমার জন্য’ শিরোনামের একটি নাটকে দেখা গিয়েছিল বালামকে। নাটকটিতে ব্যবহূত ‘তোমার জন্য’ গানের মডেল হয়েছিলেন তিনি।