নাতিদের গানে মুগ্ধ রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই নাতির সঙ্গে রুনা লায়লা
দুই নাতির সঙ্গে রুনা লায়লা

লন্ডনের টোটারিজ একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র জাইন আর হোয়াইটিংস হিল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র অ্যারন। এই দুজনের বড় পরিচয়, তারা কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার নাতি। সম্প্রতি এই দুই ভাই গেয়েছে ‘আই লাভ মাই বাংলাদেশ’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান। গানটি রেকর্ডিং শেষে তাদের নানির কাছ থেকে দারুণ বাহবা পেয়েছে দুই সহোদর। মুগ্ধ হয়েছেন রুনা লায়লাও।
সুদীপ কুমার দীপের কথায় ‘আই লাভ মাই বাংলাদেশ’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা কাশেফ। শিরোনাম ছাড়া গানটির বাকি কথা বাংলায়। রুনা লায়লা জানান, ২৬ মার্চ গানটি বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও ও অনলাইনে প্রকাশ পাবে। এতে আরও কণ্ঠ দিয়েছে নাজওয়া ও জায়না নামের আরও দুই প্রবাসী বাঙালি শিশু।
জাইন ও অ্যারনের জন্ম লন্ডনে। মা-বাবার সঙ্গে তারা সেখানেই বেড়ে উঠছে।