নাদিয়ার তিন মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাত জনম’ মিউজিক ভিডিওর দৃশ্যে নাদিয়া খানম
‘সাত জনম’ মিউজিক ভিডিওর দৃশ্যে নাদিয়া খানম

গতকাল শুক্রবার রাত থেকে ইউটিউবে দেখা মিলেছে নাদিয়া ও জোভানের নতুন মিউজিক ভিডিও ‘ইচ্ছে মানুষ’-এর। নতুন দম্পতির এমন খুনসুটিতে ভরা মিউজিক ভিডিওর বিস্তারিত জানতেই ফোন করা হলো নাদিয়া খানমকে। তবে নাদিয়া শুধু এই ভিডিওটির কথাই বললেন না, খবর দিলেন আরও দুটি নতুন মিউজিক ভিডিওর। সংগীতশিল্পী পূজা ও কাজী শুভর ‘সাত জনম’ ও দিলরুবা খানের ‘ভ্রমর কইয়ো গিয়া’ নামের দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এর মধ্যে ‘সাত জনম’-এর শুটিং হয়েছে বাগেরহাটে। মিউজিক ভিডিওর মধ্যে উঠে এসেছে সীমান্ত এলাকার দুই দেশের তরুণ-তরুণীর প্রেমের গল্প। আর ‘ভ্রমর কইরো গিয়া’তে দিলরুবা খানের সঙ্গে গানের ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন নাদিয়া।
তিনটি কাজ নিয়ে নাদিয়া খানম বললেন, ‘আগেও বেশ কয়েকটি মিউজিক ভিডিও করেছি। সম্ভবত পরিচালকেরা গল্পের সঙ্গে আমার মিল খুঁজে পান এ কারণেই আমাকে ডাকেন।’ মিউজিক ভিডিও ছাড়াও নিয়মিত নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন এই মডেল ও অভিনেত্রী।