নানা রূপে লেডি গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু পোশাকেই নয়, গায়ে রং মেখেও গাগা উদ্ভট সাজে সাজান নিজেকে   ,    মুখোশে ঢাকা চোখ ও হাওয়াই মিঠাই পরচুলা গাগা পরেছিলেন ২০০৯ সালে,     ২০১০ সালে গাগা পরেছিলেন কাঁচা মাংসের পোশাক
শুধু পোশাকেই নয়, গায়ে রং মেখেও গাগা উদ্ভট সাজে সাজান নিজেকে , মুখোশে ঢাকা চোখ ও হাওয়াই মিঠাই পরচুলা গাগা পরেছিলেন ২০০৯ সালে, ২০১০ সালে গাগা পরেছিলেন কাঁচা মাংসের পোশাক

৮৭তম অস্কার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বোধ হয় ধরেই নিয়েছিলেন, প্রথম দেখায় যাঁকে চিনতে কষ্ট হবে তিনিই লেডি গাগা! উদ্ভট পোশাক আর ততোধিক উদ্ভট সাজ, এই হলো তাঁর চিরচেনা পরিচয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে গাগা রেড কার্পেটে হেঁটেছেন একেবারেই সাধারণ সাজে। স্বাভাবিক সাজপোশাকের ‘অন্য গাগা’কেই যেন চিনতে অসুবিধা হচ্ছিল অতিথিদের!
শুধু মিউজিক ভিডিওগুলোতেই নয়; কনসার্ট, ফটোসেশন, বড় বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি হাজির হন আজব বেশভূষায়। কেবল ‘আজব’ কিংবা ‘উদ্ভট’ শব্দগুলো দিয়ে তাঁর স্টাইল বর্ণনা করা কঠিন। এবারের অস্কারে তাঁর সাজ সবাইকে অবাক করার কারণটা নাহয় ছবিগুলোতে এক ঝলক চোখ বুলিয়ে বুঝে নিন।