নিউইয়র্কে গাইবেন ফেরদৌস আরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গাইবেন বাংলাদেশের বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। আগামী ১ জুলাই সেখানে শুরু হবে ৩৬তম বঙ্গসম্মেলন। চলবে ৩ জুলাই পর্যন্ত।
বঙ্গ সম্মেলনে যোগ দিয়ে ফেরদৌস আরা আগামীকাল বুধবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। শিল্পী আজ মঙ্গলবার প্রথম আলোকে জানান, সম্মেলনে দুটি স্থানে একক সংগীত পরিবেশনা করবেন। ফিরবেন ৪ জুলাই।
শিল্পী ফেরদৌস আরা বলেন, ‘আশা করছি অন্যবারের মতো এবারও সারা বিশ্বের ছড়িয়ে–ছিটিয়ে থাকা বিভিন্ন দেশের বিশিষ্ট বাঙালি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হবে এবারের এই বঙ্গ সম্মেলন।’
এবারের সম্মেলনের মূল লক্ষ্য সব ভেদাভেদ ভুলে বাঙালিকে ঐক্যবদ্ধ করা ও বাঙালি সাহিত্যসংস্কৃতিকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। শিল্পী ফেরদৌস আরা জানান, বিগত ২৫ বছর বাংলাদেশ থেকে কোনো শিল্পী এই সম্মেলনে গান করেননি।