নিকি-সুইফটের 'টুইটার ঝগড়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকি মিনাজ ও টেইলর সুইফট
নিকি মিনাজ ও টেইলর সুইফট

ঝগড়া বলে ঝগড়া। রীতিমতো টিমনিকি আর টিমসুইফটে গিয়ে দাঁড়িয়েছিল ব্যাপারটা। মানে দুই পক্ষ আর কি। ঘটনার সূত্রপাত টুইটারে; এর যবনিকা পতনও ঘটেছে টুইটারেই। মাঝে খানিক বচসা-পাল্টাপাল্টি আর খোঁচাখুঁচি।
গায়িকা নিকি মিনাজ টুইটারে লিখেছিলেন— যদি তোমার গানের ভিডিওতে ‘স্লিম’ বা পাতলা গড়নের মেয়ে থাকে তবেই কেবল ‘ভিডিও অব দ্য ইয়ার’ এর জন্য তুমি মনোনীত হতে পারবে। আমি অতটা আত্মবিশ্বাসী নই... কৃষ্ণাঙ্গ মেয়েরা পপ সংস্কৃতিকে এত বেশি প্রভাবিত করে আসছে অথচ পুরস্কারের বেলায় তারা নেই বললেই চলে ...।
নিকি মিনাজের এ টুইটের পাল্টা জবাব দিয়েই ফেঁসেছিলেন টেইলর সুইফট। সুইফট টুইটে লিখেছিলেন— ভালোবাসা আর সাপোর্ট করা ছাড়া আমি কিন্তু আর কিছুই করিনি। মেয়েদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি—এটা ঠিক তোমার সঙ্গে যায় না...।

নিকি মিনাজ ও টেইলর সুইফট
নিকি মিনাজ ও টেইলর সুইফট


এর পাল্টা টুইটে নিকি মিনাজ লিখেছিলেন— হ্যাঁ? তুমি মনে হয় আমার টুইট পড়োনি। একটা শব্দও তোমাকে নিয়ে বলিনি। তোমাকে তো অনেক অনেক ভালোবাসি...।
টেইলর সুইফটের বোধ হয় এর পরপরই সংবিৎ ফেরে। তিনি লেখেন— ‘আমার এমন মনে হয়েছিল। পয়েন্টটা মিস করেছি আমি। ভুল বুঝে ভুল বলেছি। আমি দুঃখিত।’
যা হোক, এরপর নিকি মিনাজ যে টেইলর সুইফটকে ক্ষমা করেছেন তা তার পরের দুটি টুইটেই স্পষ্ট। সেখানে নিকি ধন্যবাদ জানিয়ে শব্দে তো বটেই; হৃদয় চিহ্নের ইমোকনেও সুইফটের প্রতি ভালোবাসা বুঝিয়েছেন।