নিজের টিভি চ্যানেল খুললেন সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলর সুইফট
টেলর সুইফট

আগে টিভি খুললেই টেলর সুইফটকে দেখা যেত। এখন তাঁকে টিভিতে দেখতে পাওয়ার মাত্রটা আরেকটু বেড়ে গেল। কারণ, এবার টেলর সুইফট শুধু নিজের জন্যই খুললেন একটি টিভি চ্যানেল। গত সোমবার নিজের সেই একক টিভি চ্যানেল উদ্বোধন করেছেন এই মার্কিন পপ গায়িকা। যুক্তরাষ্ট্রের ‘ডিরেকটিভি’ থেকে এই চ্যানেল দেখা যাবে। ‘ডিরেকটিভি’ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

জানা গেছে, সুইফটের টিভি চ্যানেলে তাঁর সব খোঁজখবর জানা যাবে। এ ছাড়া তাঁর সব মিউজিক ভিডিও ও ভিডিও নির্মাণের পেছনের গল্পও এখানে প্রচারিত হবে। তা ছাড়া শুধু এই চ্যানেলের জন্যই নতুন কিছু অনুষ্ঠান তৈরি করা হয়েছে। টেলর সুইফটের ব্যক্তিগত জীবন ও পেশা-বিষয়ক নানা অনুষ্ঠানও সেখানে দেখানো হবে।

কিন্তু কথা হচ্ছে, বরাবরই যেই ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালে রাখতে চান তাঁর হঠাৎ কী হলো? নিজের জীবনের যত কথা সব প্রচারের জন্য একেবারে একটা চ্যানেল খুলে বসাতে সুইফটের অনেক ভক্তই বেশ অবাক হয়েছেন। গসিপ গার্ল, ইউএসএ টুডে।