নির্ঝরকে শুভেচ্ছা জানালেন মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থপতি, চলচ্চিত্রনির্মাতা, গীতিকার ও সুরকার এনামুল করিম নির্ঝরকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর দেওয়া গানের একটি অ্যালবাম ২৭ ফেব্রুয়ারি কলকাতার আইসিসিআরে প্রকাশ করা হবে জেনে খুশি হলাম। দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান এক বিশেষ মাত্রা পাবে বলে আমার বিশ্বাস। এই উদ্যোগের সাফল্য কামনা করি ও এর সঙ্গে যুক্ত সকলকে আমার শুভেচ্ছা জানাই।’
এনামুল করিম নির্ঝর এখন আছেন কলকাতায়। গতকাল দুপুরে সেখান থেকে তিনি বলেছেন, ‘একটু আগেই এই শুভেচ্ছা বার্তা পেয়েছি। দারুণ অনুভূতি হচ্ছে।’
গতকাল সন্ধ্যায় আইসিসিআর মিলনায়তনে এক নির্ঝরের গান অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করে গানশালা কলকাতা ও সারেগামা।