নির্ঝরের নজরুলসংগীতের অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঁচ বছর বয়স থেকে নজরুলসংগীতের তালিম নিচ্ছি। শুরু থেকেই ইচ্ছা ছিল প্রথমেই নজরুলের গান নিয়ে অ্যালবাম প্রকাশ করব। একটা সময় আধুনিক গানে ব্যস্ত হয়ে পড়ি। তাই আর ওদিকে নজর দিতে পারিনি। এখন আমি পুরোপুরি প্রস্তুত।’ বললেন সংগীতশিল্পী আজমেরী নির্ঝর।
২০০৫ সালে হাবিব ওয়াহিদের সংগীতায়োজনে আশা ভোঁশলের গাওয়া ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় এসেছিলেন নির্ঝর।
এ পর্যন্ত নির্ঝরের তিনটি আধুনিক গানের অ্যালবাম বাজারে এসেছে। এবার প্রস্তুতি নিচ্ছেন নজরুলসংগীতের অ্যালবামের। বললেন, ‘স্বপ্নমুখী অ্যালবামের পরই সিদ্ধান্ত নিই নজরুলসংগীতের অ্যালবামের কাজ শেষ করব। আমি কিন্তু খুলনা নজরুল একাডেমিতে ১০ বছর নজরুলসংগীতের তালিম নিয়েছি। অথচ সেই আমার কিনা এখনো পর্যন্ত নজরুলসংগীতের অ্যালবামই নেই! বিষয়টি ভাবতেই অবাক লাগে!’